Thursday, February 4, 2016

মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি?

মার্ক​আপ বলতে বোঝায় ক্যারেকটার অথবা প্রতীকের ধারাবাহিকতা যা আমরা কোন টেক্সট বা ওয়ার্ড প্রসেসিং ফাইলে প্রবেশ করাই। একটি ফাইল দেখতে কেমন হবে, কিভাবে ডিসপ্লে হবে -এ ধরনের সকল লজিকাল কাঠামো বর্ননা করা হল মার্ক​আপের কাজ। সহজ করে বলতে গেলে, মার্ক​আপ হল সেসকল ক্যারেকটার বা প্রতীকের ধারাবাহিকতা যা একটি টেক্সট ফাইলকে নির্দিষ্ট করে দেয় যে ফাইলটি কীভাবে ডিসপ্লে হবে। মার্ক​আপ ইনডিকেটরসকে বলা হ​য় ট্যাগ। যেমন: একটি প্যারাগ্রাফ লিখে নির্দিষ্ট করে দেয়া হল ঐ প্যারাগ্রাফের ফন্ট সাইজ, ফন্ট কালার ইত্যাদি - এগুলোই হলো ট্যাগ​। আর এসকল মার্কআপ ট্যাগের সমন্ন​য়কে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ।HTML একটি মার্ক​আপ ল্যাঙ্গুয়েজ।

No comments:

Post a Comment